,

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

news-image

সিলেট ব্যুরো : বন্ধের তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলও‌য়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাইনচ্যুত ট্রেনের ব‌গিটি উদ্ধার করে কুলাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী ট্রেন। এরপরই এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৯টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইজগাঁও এলাকায় তেলবাহী ট্রেন লরির একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাইজগাঁও রেলস্টেশন থেকে ৪ কিলোমিটার অদূরে মোমিন ছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সেসময় সিলেট রেলও‌য়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানিয়েছিলেন, ট্রেন হুয়াগন (তেলের লরি) চট্রগ্ৰাম থেকে তেল বহন করে সিলেটে এসেছিল, সিলেটে থেকে চট্টগ্রাম ফেরার পথে লাইনচ্যুত হয়। পুরো তেলের ট্রেনের লরি ছিল খালি। মাইজগাঁও এলাকায় পৌঁছামাত্রই লরির একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য