,

গরমে আনারসের জুস

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরমে আনারসের জুস পান করা শরীরের জন্য খুবই ভালো। জুস গরমে শরীর ও মনকে দেবে প্রশান্তি। সারা দিনের ক্লান্তি দূর করার পাশাপাশি ঠাণ্ডা, কাশি, জ্বর সারাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

গরমে কেন খাবেন আনারসের জুস?

আনারস ভিটামিন এ, বি ও সির একটি উৎকৃষ্ট উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ব্রোমেলেইন, বিটা-ক্যারোটিন, মিনারেল, শর্করা, ফাইবার, আয়রন, প্রোটিন ও সহজপাচ্য ফ্যাট খুবই অল্প পরিমাণে। এ ছাড়া প্রতি কেজি আনারস থেকে প্রায় ৫০০ ক্যালোরি শক্তি পাওয়া যায়।

আনারসে প্রচুর পরিমাণ ভিটামিন সি বিদ্যমান থাকায় এবং এতে ফ্যাটের পরিমাণ একেবারেই কম হওয়ায় এই ফল ওজন কমাতে সহায়ক। এটি রুচিবর্ধক ফল। তাই মুখে রুচি না পেলে আনারস খান। এতে প্রচুর ক্যালসিয়াম, মিনারেলস, ম্যাংগানিজ ও ভিটামিন থাকে। মুখের ভেতরের জীবাণুর আক্রমণ রোধ করে। সারা দিনের ক্লান্তি দূর করবে। আনারস খেতে পারেন জুস করে কিংবা সালাদে।

আসুন জেনে নিই কীভাবে বানাবেন আনারসের জুস।

উপকরণ

আনারস দুই কাপ, চিনি স্বাদমতো, লবণ সামান্য, সাদা গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, পানি ১/২ কাপ, বরফ ৪/৫ টুকরা।

প্রস্তুত প্রণালি

প্রথমে ভালো করে আনারসের খোসা ছাড়িয়ে নিন। এর পর আনারসের গায়ে যে চোখের মতো অংশ থাকে, তা ভালো করে তুলে ফেলুন। এর পর ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি ব্লেন্ডারে বরফ কুচি ছাড়া বাকি উপকরণগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। এর পর একটি গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আনারসের জুস

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান