,

ঘরেই রাঁধুন সুস্বাদু ইলিশ পোলাও

news-image

লাইফস্টাইল ডেস্ক : এমন বৃষ্টিমুখর দিনে ইলিশ পোলাওয়ের চাইতে মজার খাবার আর কি হতে পারে? তাই ঘরেই রাঁধুন সুস্বাদু ইলিশ পোলাও।

আসুন নিই কীভাবে রাঁধবেন ইলিশ পোলাও।

উপকরণ

পোলাওয়ের চাল ১ কেজি, ইলিশ মাছ ১৬ টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, দারুচিনি ২ টুকরো, এলাচ ৪টি, পেঁয়াজ বাটা আধাকাপ, পেঁয়াজ স্লাইস আধাকাপ, পানি ৪ কাপ, কাঁচামরিচ ১০টি, চিনি ১ চা চামচ ও তেল আধাকাপ।

প্রণালি

দুটি বড় ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাঝের টুকরোগুলো নিন। এবার মাছে আদা, রসুন, লবণ ও টকদই মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
পাত্রে তেল গরম করে দারুচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান।

মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ১০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল উঠলে নামিয়ে নিন। মাছ মসলা থেকে তুলে নিন।

অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালি করে ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে নাড়ুন। মাছের মসলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিন।

পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামান। একটি বড় পাত্রে পোলাও এর ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখুন।

পরিবেশন করুন দারুণ মজার ইলিশ পোলাও।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা