,

মাইক্রোওয়েভে খাবার গরমে কতোটা ক্ষতি?

news-image

অনলাইন ডেস্ক : সকালের খাবার রাতে বাড়ি ফিরে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে আমরা প্রায় সবাই খেয়ে থাকি। মাইক্রোওয়েভে নিত্য নতুন পদ রান্না করায় সবাই অভ্যস্থ না হলেও মাইক্রোওয়েভে খাবার গরম আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যেই ঢুকে গিয়েছে।

খাবার ঠিক যতটুকু গরম চাই, বোতাম টিপে ঠিক ততটুকুই গরম করে নেওয়ার জন্য এই যন্ত্র এখন আমাদের প্রাত্যহিক জীবনের অঙ্গ।

মাইক্রোওয়েভ ফ্রিকুয়েন্সি রেঞ্জের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়িয়ে খাবার গরম করা বা রান্না করার কাজ করে এই মেশিন। তবে পেশাদার কুকদের মতে মাইক্রোওয়েভে রান্নায় তার আসল ফ্লেভার পাওয়া যায় না। তবে স্বাদ ছাড়াও মাইক্রোওয়েভের আরও দিকটি নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত, তা হল এর স্বাস্থ্যের দিকটি। নিয়মিত ভাবে মাইক্রোওয়েভে গরম করা খাবার খেলে স্বাস্থ্যের কী ক্ষতি হয়?

ভুল করেও এই খাবারগুলো মাইক্রোওয়েভে গরম করবেন না-

১। মাইক্রোওয়েভে খাবার গরম করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। মাইক্রোওয়েভে দীর্ঘ সময় ধরে গরম করে খাবারের ভিটামিন বি১২ নষ্ট হয়ে যায়।

২। অনেকেই প্লাস্টিকের বাটিতে মাইক্রোওয়েভে খাবার গরম করে থাকেন। অনেক প্লাস্টিকেই লেখা থাকে মাইক্রোওয়েভ সেফ। কিন্তু মাইক্রোওয়েভ আভেনের ভেতরে কোনও মতেই প্লাস্টিক কন্টেনার ঢোকানো উচিত নয়। প্লাস্টিকের মধ্যে থাকে প্যাথালেটস নামে এক ধরনের রাসায়নিক। মাইক্রোওয়েভের গরমে এটি খাবারের সঙ্গে মিশে যায়। এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে হরমোনের সমস্যা, ইনসুলিন রেসিসট্যান্স, বন্ধ্যাত্ব, অ্যাজমার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মাইক্রোওয়েভে খাবার গরম করলে কাঁচ বা সেরামিকের বাটিতে করুন।

৩। খাবার গরম করার সময় মাইক্রোওয়েভে সব জায়গায় সমান ভাবে তাপ পৌঁছয় না। তাই তাপের কারণে যে সব ব্যাকটিরিয়া মরে যায়, সেগুলি খাবারের সব জায়গা থেকে সম্পূর্ণ ভাবে নির্মূল হয় না। এই সব ব্যাকটিরিয়া শরীরে প্রবেশ করে নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে।

৪। তবে মাইক্রোওয়েভে গরম করা খাবারে রেডিয়েশন থাকতে পারে বলে অনেকে যে মনে করেন, সেটি সঠিক নয় বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। মাইক্রোওয়েভের রেডিয়েশন সুইচ অফ করার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়।

তাই মাইক্রোওয়েভে গরম করা খাবার আপনি খেতেই পারেন। শুধু সঠিক বাসনপত্র বেছে নিন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান