,

ব্রণ তাড়াতে প্রাকৃতিক উপাদান ব্যবহার

news-image

অনলাইন ডেস্ক : ত্বক থেকে দাগ দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। বিভিন্ন ফল বা প্রাকৃতিক উপাদানে তৈরি প্যাক মুখের ব্রণ দূর করতে সহায়তা করে।

অ্যালোভেরা-হলুদ প্যাক: অ্যালোভেরাতে সমৃদ্ধ এনজাইম, পলিসেকারিডস এবং পুষ্টি উপাদান রয়েছে এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। ত্বকের বিষাক্ত উপাদান দূর করে ত্বককে করে কোমল এবং এর আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

হলুদে প্রদাহ প্রতিরোধী উপাদান রয়েছে যা ত্বক মসৃণ করে প্রাকৃতিক রং ধরে রাখে।

এক টেবিল চামচ হলুদ, মধু, দুধ এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি এবার অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিন। পেস্টটি এবার ব্রণের উপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টক জাতীয় ফলের প্যাক: লেবু, কমলার মতো টক জাতীয় ফল ত্বকের ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।

ফলের রস মুখে ঘষে ঘষে লাগানোর পর ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুধ: শুষ্ক ত্বকের জন্য এই উপাদান খুবই উপকারী। তবে তৈলাক্ত ত্বককে এটি আরও তৈলাক্ত করে তোলে।

মধু: এটি ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে এবং সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান