,

কতজন লোকের মুখ মনে রাখে মানুষের মস্তিষ্ক?

news-image

অনলাইন ডেস্ক : একজন মানুষ ঠিক কতজনের চেহারা মনে রাখতে পারে? ব্যাপারটি ভাবার বিষয়। যে কাউকে জিজ্ঞেসা করলেই সহজে কেউ বলতে পারবেন না। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদের দল ঠিক এই বিষয়ের ওপরেই একটি গবেষণা করেছেন। তাদের গবেষণার বিষয় ছিল, একজন মানুষ তার জীবনে কতজন মানুষের মুখ মনে রাখতে পারেন? গবেষণার ফল রীতিমত চমকে দেওয়ার মত। উত্তরটা একটি, দুটি নয়। কমপক্ষে ৫,০০০ মানুষের মুখ মনে রাখতে পারে একজন সাধারণ ব্যক্তির মস্তিষ্ক।

জিনিয়াস অথবা উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে সংখ্যাটা পাল্টে হয়ে যায় ১০,০০০। হ্যা ঠিক এমনটাই বলছে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণার ফল।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেই গবেষকেরা ২৫ জন ছাত্রছাত্রীর ওপর এই গবেষণা চালান। ছাত্রছাত্রীর দলটিকে বলা হয় দৈনন্দিন জীবনে কতজন মানুষের মুখ তারা মনে করে বলতে পারবেন?

জরুরি নয় যে সেই মানুষটি তাদের খুব পরিচিত হতে হবে অথবা তার নামও তাদের জানতে হবে। শুধু মানুষটির মুখ মনে করতে পারছেন কিনা সেটাই জানতে ও দেখতে চেয়েছিলেন এই গবেষকের দল। এরপর গবেষণার পরবর্তী পর্যায়ে সেই ছাত্রছাত্রীর দলকে কতজন নামি ব্যক্তিত্বর মুখ তাদের মনে আছে সেই প্রশ্ন করা হয়। এর সঙ্গে সমাজ ও দেশের বিভিন্ন নামি ও খ্যাতনামা ব্যক্তির ছবি দেখিয়ে প্রশ্ন করা হয় সেইসব বিখ্যাত ব্যক্তিদের মধ্যে কতজনকে তারা চিনতে পারছেন।

এমনকি, ছাত্রছাত্রী দলের প্রত্যেককে গবেষকের দল একটি ব্যক্তির দু’রকমের ভিন্ন ছবি দেখান। যাতে তাদের উত্তরের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। গবেষণার শেষে এক সমীক্ষায় দেখা যায়, ২৫ জন ছাত্রের মধ্যে গড়পড়তা সবাই চেনা মুখের অন্তত ৩৬২টি মুখ মনে করতে পেরেছেন ওপরদিকে নামি ব্যক্তিত্বদের মুখ মনে রাখার সংখ্যাটা ২৯০ ছুঁয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রধান ডঃ রব জেকিন্স জানিয়েছেন, তাদের গবেষণার মূল লক্ষ্য ছিল একজন ব্যক্তি কতজন মানুষের মুখ মনে রাখতে পারছেন তার অনুসন্ধান করা তবে মানুষের মস্তিস্ক কতজন মানুষের মুখ মনে রাখতে পারবে সেই উত্তরের সন্ধান তারা এখনও পাননি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ