,

সহজে তৈরি করুন ছাতুর নাড়ু

news-image

লাইফস্টাইল ডেস্ক : চালভাজার গুঁড়া কিংবা ছাতু দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের নাড়ু। সামান্য নারিকেল, চিনি আর ছাতু দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন জিভে জল আনা ছাতুর নাড়ু। এটি বেশ কয়েকদিন সংরক্ষণও করা যায়। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ:
চালভাজার গুঁড়া- ১ কাপ
নারিকেল-১ কাপ
চিনি- ১ কাপ
ঘি- এক টেবিল চামচ
লবণ-সামান্য
দারুচিনি- ২ টুকরা
এলাচ- ২টি
পানি-সামান্য।

প্রণালি:
চুলার আঁচে যে পাত্রে নাড়ু তৈরি করবেন সেটি বসান। এবার তাতে ঘি দিয়ে গরম হতে দিন। এরপর এলাচ ও দারুচিনি দিয়ে দিন। একটু নেড়েচেড়ে তাতে চিনি দিয়ে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। চিনি পুড়ে গেলে নাড়ুর স্বাদ তেতো হয়ে যাবে। চিনিতে সামান্য পানি মেশান। চিনি গলে লালচে ভাব চলে এলে এবং খানিকটা আঠালো হয়ে এলে তাতে নারিকেল মেশান। ভালোভাবে নেড়ে চিনির সঙ্গে নারিকেল মিশিয়ে নিন। এরপর তাতে মেশান চালভাজার গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিন।

কিছুটা সময় রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। তাই বলে একেবারে ঠান্ডা করতে যাবেন না যেন। হাতে সহ্য হয় এমন গরম থাকা অবস্থায় হাতের তালুতে নিয়ে দুই হাত দিয়ে ঘুরিয়ে নাড়ুর আকৃতি দিন। সবগুলো নাড়ু তৈরি করে নিন। হাত আঠালো মনে হলে হাতের তালুতে একটু পানি লাগিয়ে নিন। তাহলে আর হাতে লেগে থাকবে না।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ