,

ক্যারিয়ারে টিকে থাকার ৮ পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : করপোরেট জগতে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিনিয়ত দক্ষতা বাড়াতে হবে আপনাকে। নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হতে হবে আপনাকে, সেগুলো শিখতেও হবে। এক জায়গায় স্থির থাকলে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন না। আসুন জেনে নিই ক্যারিয়ারে সফল হতে কিছু পরামর্শ-

১. শিখুন, শিখুন, শিখুন

শেখার কোনো শেষ নেই। বই বা ম্যাগাজিন পড়া, অডিও শোনা, ভিডিও ক্লিপ দেখা, নতুন কোনো কোর্স করা বা অনলাইনে কিছু একটা শেখা- জ্ঞানের পরিধি বাড়াতে বেছে নিতে পারেন এসব মাধ্যম। নতুন কিছু শেখা আপনাকে রাখবে উজ্জীবিত; বৃদ্ধি পাবে একটা বিষয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সক্ষমতা। প্রেরণা যোগাবে আপনার রুটিন কাজের বাইরেও নতুন কিছু করার।

২. কঠিন কাজেও অবিচল

কাজ যত কঠিনই হোক, মাথা ঠান্ডা রাখুন। ভাবুন, সমাধান খোঁজে বের করুন। মনে রাখবেন কঠিন কাজ সমাধানেই প্রতিষ্ঠানে সুনাম ও খ্যাতি বাড়বে আপনার। করপোরেট বিশ্বে টিকে থাকতে কঠিন পরিস্থিতিগুলো আপনাকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রতিষ্ঠানের চলমান বিষয়াদি সম্পর্কে থাকতে হবে আপডেট।

৩. পারস্পরিক যোগাযোগ

আপনি যে পেশাতে আছেন, সেই জগতে দক্ষদের সহযোগিতা বা পথ নির্দেশনা ছাড়া শীর্ষ পর্যায়ে পৌঁছানো কঠিন। তাই তাদের সঙ্গে রাখতে হবে যোগাযোগ। পারস্পরিক যোগাযোগ রাখুন আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে। এমনকি আপনি প্রতিষ্ঠান ছেড়ে অন্য কোথাও চলে গেলেও বন্ধন অটুট রাখার চেষ্টা করুন। পেশাদারি জগৎ খুব বড় নয়। তাই আপনি জানেন না, কে কোন সময় উপকারে আসবে!

৪. প্রতিষ্ঠানকে বোঝা

যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেটার আদ্যোপান্ত অন্যদের থেকে আপনার বেশি জানা থাকা আবশ্যক। চলমান ট্রেন্ড সম্পর্কে থাকতে হবে আপডেট। কোনো হালনাগাদ হলে সেটা জেনে নিন। যেকোনো পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

৫. প্রতিক্রিয়ার ভাষা

কোন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া জানাবেন সেটি জানা জরুরি। সবার সঙ্গে কূটনীতিকের মতো আচরণ করা পেশাদারি জগতের সঙ্গে ভালো যায় না। কার সঙ্গে কোন পরিস্থিতিতে কেমন আচরণ দেখাবেন তা ভেবে নিতে পারেন আগে থেকেই। কর্মস্থলে রাজনীতির শিকার না হতে সহকর্মীদের সঙ্গে বাগ বিতণ্ডায় না জড়ানোই ভালো।

৬. না বলতে পারা

কোন কাজ আগে শেষ করা জরুরি, আর কোনটি নয়-সেটিও আপনাকে জানতে হবে। যদি মনে করেন আপনাকে যে কাজই দেওয়া হোক আপনি শুধু হ্যাঁ, হ্যাঁ বলে যাবেন, তাহলে ভুল করছেন। গুরুত্বপূর্ণ কাজগুলোতে আপনার বেশি জোর দিতে হবে। তাই অহেতুক মিটিং ও অপ্রয়োজনীয় কাজে না বলতে শিখুন।

৭. নিজের সক্ষমতা-অক্ষমতা

কর্মক্ষেত্রে আপনার সক্ষমতার ব্যাপারটি জানা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ আপনার অক্ষমতার ব্যাপারটিও জানা। সফল মানুষেরা তা-ই করে। ধীরে ধীরে দুর্বলতাগুলো শক্তিতে পরিণত করুন।

৮. জীবনযাপনে ভারসাম্য

অফিসের কাজ নিয়ে পরে থাকলেই হবে না। ফাঁকে ফাঁকে বিরতি নিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। ক্লান্তিকর একটি দিন শেষে কাজ ও প্রাত্যহিক জীবনের ভারসাম্য আপনাকে পুনরুজ্জীবিত করবে; মনে আনবে প্রশান্তি। মানসিকভাবে চাপমুক্ত না থাকলে কর্মক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

তিন সচিব পদে রদবদল

তারেকের ভারত সফরের ইঙ্গিত, বিজ্ঞপ্তি প্রত্যাহার

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া