,

নানা উপকারী মাছের ডিম

news-image

মাছের পাশাপাশি মাছের ডিমও অনেকের পছন্দের খাবার। এর নানা উপকারী উপাদান শরীরকে সুস্থ রাখে। জেনে নিন মাছের ডিমের স্বাস্থ্য উপকারিতা

মস্তিষ্কের স্বাস্থ্যে উন্নতি

মাছের ডিমে আছে ইপিএ, ডিএইচ ও ডিপিএ (এক ধরনের ফ্যাটি অ্যাসিড)। এসব উপাদান মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে।

রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হ্রাস

রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হাত, পা, কনুই, হাঁটু, কবজি ও গোড়ালির গাঁটকে প্রভাবিত করে। মাছ ও মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এ অসুখের লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে।

চোখ ভালো রাখতে

মাছের ডিমে আছে ভিটামিন-এ। এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া ডিএইচএ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে এবং রেটিনার কার্যকারিতাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ।

অ্যানিমিয়া থেকে মুক্তি

মাছের ডিমে উপস্থিত স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করতে এবং হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে খুবই সহায়ক।

হাড় শক্ত করতে

হাড়কে শক্ত করতে, দাঁতকে মজবুত এবং ভালো রাখতে সাহায্য করে মাছের ডিমে থাকা ভিটামিন-ডি।

হার্টের অসুখ প্রতিরোধে

হার্টের অসুখ প্রতিরোধেও এ খাবার বেশ উপকারী। এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ডি মূলত হার্টকে সুস্থ রাখে।

রক্তচাপ নিয়ন্ত্রণে

মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এ ছাড়া প্রদাহ হ্রাস করতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপের হাত থেকে দেহকে রক্ষা করে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান