,

দাঁড়িয়ে খাবার খেলে যে ক্ষতি হয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : কাজের চাপ ও হাতে সময় কম থাকার কারণে অনেক সময় আমরা খাবার খেতে তাড়াহুড়ো করি। এমনও হয় যে দাঁড়িয়ে খাওয়া শুরু করি। এ কাজ কখনও করবেন না।

দাঁড়িয়ে খাবার খেলে মানসিক চাপ বাড়ে ও হজম ব্যাহত হয়, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই অভ্যাস থাকলে আজই পরিবর্তন করুন। বসে স্থির হয়ে ধীরে ধীরে খেতে হবে।

দাঁড়িয়ে খাবার খেলে তা সরাসরি পাকস্থলীতে চলে যায়। এতে খাবার সঠিকভাবে হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়। আর খাদ্যনালি, পাকস্থলীতে কোনও সমস্যা না থাকলেও হতে পারে অ্যাসিডিটির সমস্যা।
খাবার ঠিকমতো হজম না হলে এর প্রভাব পুরো শরীরে পড়ে। কারণ বদহজম নানা সমস্যা সৃষ্টি করে। বদহজম হলে গ্যাস, পেট ফাঁপা, খাবার জমাট হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা ও অবসাদ দেখা দেয়।

কী করবেন?

কখনও দাঁড়িয়ে খাবার খাবেন না। এছাড়া হজমশক্তি বাড়াতে ফাইবারসমৃদ্ধ ও পূর্ণ শস্য খাবার, সবুজ শাকসবজি ও ফল খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে।

সেই সঙ্গে খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া ও প্রচুর পরিমাণ পানি খেতে হবে। বেশি চর্বিযুক্ত খাবার খাবেন না।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান