,

পাইনাপেল ফ্রাইড রাইস সহজ তৈরি করুন

news-image

লাইফস্টাইল ডেস্ক : ফ্রাইড রাইস অনেকের কাছে পছন্দের একটি খাবার। বিশেষ করে শিশুরা এটি খেতে দারুণ পছন্দ করেন। ফ্রাইড রাইস রান্নায় বৈচিত্র আনতে চাইলে রাঁধতে পারেন পাইনাপেল ফ্রাইড রাইস। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ:
পোলাও বা বাসমতির চাল দিয়ে রান্না ভাত ২ কাপ
পাকা-আনারস কিউব করে কাটা আধা কাপ
রসুনকুচি ১ টেবিল চামচ
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি স্বাদমতো
তেল ৩/৪ টেবিল চামচ
ফিশ সস ১/২ টেবিল চামচ
সয়া সস ১/২ টেবিল চামচ
চিংড়ি মাছ ৮/১০টি
গাজর কিউব করে কাটা ২ টেবিল চামচ (সিদ্ধ করা)
মটরশুটি ২ টেবিল চামচ (সিদ্ধ করা)
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
কিশমিশ ১ টেবিল চামচ
কাজুবাদাম ৭/৮টি (ভাজা)
কারি পাউডার ১ চা চামচ (ইচ্ছা)
পেঁয়াজপাতা কুচি ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
ডিম ১টি
চিনি ১ চা চামচ

প্রণালি:
চিংড়ি মাছগুলোতে একটু সয়া সস, সামান্য রসুনবাটা ও একটু মরিচকুচি দিয়ে মাখিয়ে রাখুন। অন্য একটা বাটিতে সয়া সস, ফিশ সস, চিনি, কারি পাউডার ও গোলমরিচ একসঙ্গে মিশিয়ে রাখুন।

এবার একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ, মরিচ ও রসুনকুচি একটু ভেজে, চিংড়ি মাছ দিয়ে আবারও একটু ভেজে নিন। চিংড়ি মাছ ও মশলাগুলো একপাশে সরিয়ে রাখুন।

একটু তেল দিয়ে ডিম ঝুরি ঝুরি করে ভেজে নিন। এবার একে একে গাজর, মটরশুঁটি, বাদাম, কিশমিশ দিয়ে মিশিয়ে ভাত দিন। একটু ভেজে সসের মিশ্রণ ও আনারস কিউব দিন। আরও একটু ভাজুন। সবশেষে ধনেপাতা-কুচি উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ