,

করোনায় কয়েক লাখ নারী গর্ভনিরোধক নিতে পারেনি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্ব জুড়ে নারী ও তরুণীদের মধ্যে অনিচ্ছাকৃত গর্ভধারণের সংখ্যা অনেক বেড়ে গেছে। পরিস্থিতি অনুকূলে না থাকায় কোনো ধরনের গর্ভনিরোধক উপকরণ পায়নি তারা; নিতে পারেনি নিরাপদ গর্ভপাতের সেবাও।

জন্ম নিয়ন্ত্রণের নানা পদ্ধতি সরবরাহ করা এবং নিরাপদ গর্ভপাত সেবা দেওয়া প্রতিষ্ঠান ম্যারি স্টোপস ইন্টারন্যাশনাল প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে।

৩৭ টি দেশে জরিপের ওপর ভিত্তিতে করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি ও জুনের মধ্যে প্রায় ২০ লাখ নারী গর্ভনিরোধক পদ্ধতি গ্রহণ করতে পারেনি।

করোনাকালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার থেকে বঞ্চিত হওয়া সবচেয়ে নারী ও তরুণী হলো ভারতের। দীর্ঘ সময়ের লকডাউন থাকার কারণে দেশটিতে প্রায় ১৩ লাখ নারী বা তরুণী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ এবং সেবা নিতে পারেনি।

গর্ভনিরোধক নিতে না পারার কারণে বিশ্বজুড়ে করোনাকালে অনিচ্ছাকৃত গর্ভধারণের সংখ্যা বেড়ে গেছে ম্যারি স্টোপসের তথ্যে উঠে এসেছে। জানুয়ারি-জুনে বাড়তি গর্ভধারণের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ।

অনিচ্ছাকৃত গর্ভধারণের কারণে এই সময়ে ১৫ লাখ অনিরাপদ গর্ভপাত করা হয়েছে বলে ম্যারি স্টোপস তাদের প্রতিবেদনে তুলে ধরা হয়। অনিরাপদ গর্ভপাতের কারণে ৩ হাজারের বেশি মায়ের মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে ম্যারি স্টোপস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার ক্লিনিক্যাল সার্ভিসেসের পরিচালক ডা. রেশমি আরডে বলেন, “এই মহামারির কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবাগুলোর ওপর চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু যৌন এবং প্রজনন স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব দেওয়া হয় নাই। ফলে এই বিশ্ব বিপর্যয়ের শিকার হতে হয়েছে নারীদের।”

এর আগে চলতি মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়, করোনা মহামারির কারণে ১০৩টি দেশের দুই-তৃতীয়াংশ দেশেই পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক সেবা ব্যাহত হয়েছে। ফলে বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে ৭ লাখ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা