,

রংপুরে লেগুনা- পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে লেগুনা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন- মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের জাহেদুল হকের পুত্র রাসেল মিয়া (৩০), শালাইপুর উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র সাজ্জাদুল ইসলাম (২৬), কাফ্রিখাল গ্রামের মৃত মজবির রহমানের পুত্র আব্দুল হাকিম (৪৮), বলদিপুকুর গ্রামের আফজাল হোসনের পুত্র স্বপন (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। এরা সকলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর তামপাট এলাকার রংপুর-ঢাকা মহাসড়কের ধান গবেষণা ইনন্সিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে একটি লেগুনা যাত্রী নিয়ে মিঠাপুকুরে থেকে নগরীর মডার্ণ মোড়ের দিকে যাচ্ছিল। ঠিক একই সময়ে মর্ডাণ মোড় থেকে মিঠাপুকুর শঠিবাড়িতে যাত্রী নিয়ে যাচ্ছিল অপর একটি পিকআপ। এসময় তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনার চালকসহ দুইজন ৫ যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

মেট্রোপলিন তাজহাট থানার এসআই আল আমিন জানান, এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। লেগুনা ও পিকআপ আটক রয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা