,

বেনানা-হানি স্মুদি ওজন কমাবে

news-image

অনলাইন ডেস্ক : ওজন কমানোর জন্য নানা ধরনের ডায়েট এবং উপায় রয়েছে। উচ্চ প্রোটিন সমৃদ্ধ কলা ও মধুর স্মুদি খেতে যেমন সুস্বাদু তেমনি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

ওজন কমানোর প্রক্রিয়ায় থাকলে সকালে পেট পুরে খাওয়া বাদ দিতে হবে। হালকা খাবার খেয়ে দিন শুরু করুন। এক্ষেত্রে উচ্চ প্রোটিন সমৃদ্ধ স্মুদি খেতে পারেন। কলা-মধুর স্মুদি উপযোগী প্রোটিন সমৃদ্ধ খাবার হতে পারে। চার উপাদানে তৈরি এই স্মুদি পুষ্টিসমৃদ্ধ পানীয়। এটি কলা, মধু, দই আর কুমড়ার বিচি দিয়ে তৈরি করতে হয়।

কলাতে আঁশ, প্রোটিন, পটাশিয়াম, আয়রনসহ অনেক পুষ্টি উপাদান এবং কুমড়ার বিচিতে ম্যাগনেসিয়াম, কপার এবং জিঙ্ক রয়েছে। এই দুই উপাদান দইয়ের সঙ্গে মিশিয়ে এই স্বাস্থ্যকর পদ ওজন কমানোর ডায়েটে অনায়াসে রাখতে পারেন।

উপকরণ: ৪০০ মিলিলিটার দই(ঠান্ডা), ২টি কলা, ৩ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ মিষ্টি কুমড়ার বিচি, ১০ মিলিলিটার পানি।

তৈরি প্রণালি: কলার খোসা ছাড়িয়ে নিন। ব্লেল্ডারে দই আর কলা ব্লেন্ড করে নিন। এতে ২ টেবিল চামচ মধু আর মিষ্টি কুমড়ার বিচি মেশান। এরপর পানি দিয়ে ভালো করে ঘেটে নিন। এবার পরিবেশন গ্লাসে ঢেলে নিন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ