,

পীরগাছায় কীটনাশক ব্যবসায়ীর ওপর ছিনতাইকারীর হামলার অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা উপজেলার দামুরচাকলা বাজারের লিটন মিয়া নামের এক কীটনাশক ব্যবসায়ীর ওপর একদল ছিনতাইকারীর হামলার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ভুক্তভোগী ওই ব্যবসায়ীর পিতা বাদি হয়ে পীরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার ত্রিপুরা নদীয়াপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে লিটন মিয়া দীর্ঘদিন ধরে একই উপজেলার দামুরচাকলা বাজারে কীটনাশকের ব্যবসা করে আসছেন। তিনি প্রতিদিনের ন্যায় গত ২৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিজের কীটনাশকের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে হযরতের জানের ব্রীজের সন্নিকটে একদল যুবক ছিনতাইয়ের উদ্দেশ্যে তার পথরোধ করে। তারা ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারপিট করে। তার চিকিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ওই ঘটনার পরেই তার পিতা রাজু মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

পীরগাছা থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য