,

প্রখর সূর্যতাপে হ্যান্ডস্যানিটাইজার ফোসকার কারণ হতে পারে

news-image

অনলাইন ডেস্ক : সূর্যের তাপমাত্রা বেশি থাকা থাকলে বাইরে ঘোরাফেরার সময় হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করলে হাতে ফোসকা পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের চিকিৎসকেরা।

জাভা ইউকের চিকিৎসকদের বরাত দিয়ে মিরর অনলাইন জানিয়েছে, অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ডজেল কিছু ক্ষেত্রে সানলাইটের সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে পারে, যার কারণে হাতে যন্ত্রণা হতে পারে।

‘সরাসরি সূর্যের নিচে বেশিক্ষণ থাকা অবস্থায় অ্যালকোহল-ভিত্তিক জেল আপনার চামড়ার ক্ষতি করতে পারে,’ জানিয়ে ডা. সিমরান দেও বলেন, ‘এমনটি হওয়ার সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। এতটুকু জানা গেছে সূর্যের তাপে অ্যালকোজেল একজিমা বাড়িয়ে দেয়।’

‘এভাবে ফোসকা পড়লে ইনফেকশন হতে পারে। হাত পুরো লাল হয়ে যায়। মনে হবে আগুনে পুড়ে গেছে।’

সিমরান বলছেন, হাতে বেশি বেশি হ্যান্ডস্যানিটাইজার দেয়ার চেয়ে সাবান দিয়ে ধোয়া ভালো।

‘ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পানি এবং সাবান সব থেকে বেশি উপকারী। কিন্তু সব সময় তো আর সম্ভব না। তাই বাইরে থাকলে গ্লাভস ব্যবহার করা যেতে পারে।’

‘গ্লাভসও আবার সবচেয়ে ভালো উপায় না। গ্লাভসের ওপরেও কিন্তু ভাইরাস থাকতে পারে। তাই ফোন কিংবা মুখে হাত দেয়া ঠিক হবে না।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান