,

গরুর মাংস দিয়ে সহজে রান্না করুন বিরিয়ানি

news-image

লাইফস্টাইল ডেস্ক : রেসিপি জানা থাকলে গরুর মাংসের বিরিয়ানির থেকে সহজ রান্না আর হয় না। এর স্বাদ তো প্রায় সবারই জানা। সুস্বাদু এই খাবারটি রাঁধতে চাইলে জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ
গরুর মাংস- ১ কেজি
পোলাওর চাল- ১ কেজি
বিরিয়ানি মসলা- ৩ টেবিল চামচ
এলাচ ও দারুচিনি বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
পেয়াজকুচি- ১ কাপ
তেল- ১ কাপ
আলু- ১ কাপ (কিউব করে কাটা)
কিচমিচ- ১০-১৫ টি
পানি- যতটুকু চাল তার দ্বিগুণ পানি লাগবে
তেজপাতা- ৩ টি
লবণ- স্বাদমতো
জিড়া গুড়া- ১ টেবিল চামচ
গোলাপ জল- ১ চামচ
কেওরা জল- ১ চামচ।

প্রণালি:
প্রথমে মাংসকে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিতে হবে। এখন যে পাত্রে চাল ও মাংস জায়গা হবে এমন একটি বড় পাত্র নিতে হবে। পাত্রটি চুলায় বসিয়ে তেল দিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে পেঁয়াজকুচি ও তেজপাতা দিয়ে দিতে হবে।

পেঁয়াজ যখন হালকা বাদামি কালার আসবে তখন আদা বাটা, রসুন বাটা, জিড়ার গুঁড়া, ও স্বাদমতো লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। যখন মসলা কষে আসবে তখন ধুয়ে মাংস দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আলু দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে।

তারপর বিরিয়ানি মসলা দিয়ে একটু নাড়তে হবে। এখন পোলাওর চাল ধুয়ে এই মাংস ও আলুর মধ্যে দিয়ে একটু ভাজতে হবে। যখন পানি শুকিয়ে চাল ভাজা ভাজা হবে তখন আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিতে হবে।
যখন গরম পানি কমে মাখা হয়ে আসবে তখন চুলার আঁচ কমিয়ে ধমে রাখতে হবে।

এরপর এই চালের উপর গোলাপ জল ও কেওরা জল দিয়ে চালগুলোকে নেড়ে আবার ২ মিনিটের মত দমে রাখতে হবে। ২ মিনিট পর চুলা বন্ধ করে আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর পরিবেশনের পালা।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ