,

যেভাবে পাকা আম সারা বছর সংরক্ষণ করবেন

news-image

অনলাইন ডেস্ক : আমের মৌসুম শেষ হলেও সারা বছর পাকা আমের স্বাদ নিতে পারবেন। আম সংরক্ষণ করে সারাবছরেই খেতে পারেন পাকা আম। সংরক্ষণ করার জন্য দুটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।

১. প্রথমে যে পাকা আমগুলো সংরক্ষণ করবেন তা বাছাই করুন। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। বড় একটি পরিষ্কার পাত্রে রেখে খোসা ছাড়ানো আম আটি ছাড়িয়ে জুস করে নিতে হবে। আমের জুস থেকে আটি আলাদা করে পছন্দের বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। ছোট ছোট পাত্রে এমন পরিমাণ আমের জুস রাখতে হবে যাতে বের করে একবারে খাওয়া যায়।

২. নিম্নোক্ত পদ্ধতিতে প্রায় ১৫ দিন ফ্রিজের নরমালে আম সংরক্ষণ করা যায়-

কোনো দাগ ছাড়া ভালো আম বাছাই করে নিন।

আমগুলোকে যতদূর সম্ভব আলতো করে নাড়াচাড়া করতে হবে। আঘাত লাগানো যাবে না। কোনো জায়গায় আঘাত লাগলে সেই জায়গা পচে যাবে।

আমগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। গরমে আম ঘেমে গেলে বা পানি লাগলে আম পচে যায়।

এক আমের রস অন্য আমকে পচিয়ে দিতে পারে। এইজন্য একটি আমের সঙ্গে অন্য আম যেন লেগে না থাকে। ফ্রিজে রাখার আগে পেপারের ছোট ছোট কাগজে প্রতিটি আম মুড়িয়ে নিন।

মিষ্টির প্যাকেটে/ কাগজের প্যাকেটে বা পেপারে মুড়ানো আমগুলো ঢুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন।

ফ্রিজের যে জায়গাগুলোতে পানি জমতে পারে/ গড়িয়ে পড়ে সেই জায়গাগুলো এড়িয়ে চলুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান