,

ঘরেই বানিয়ে ফেলুন মাংসের মসলা

news-image

লাইফস্টাইল ডেস্ক : কোরবানি ঈদের পর কয়েকদিন টানা চলবে মাংসের বিভিন্ন পদ রান্না। মাংস রান্না স্বাদে ও গন্ধে অতুলনীয় হয় এর মসলার গুণে। মাংস রান্নার জন্য বিশেষ ধরনের মসলা বানিয়ে সংরক্ষণ করতে পারেন কয়েক মাস পর্যন্ত। এটি ব্যবহার করলে পেঁয়াজ, আদা ও রসুন বাদে লাগবে না আর কোনও মসলা। জেনে নিন কীভাবে বানাবেন মাংসের মসলা।

উপকরণ
শুকনা মরিচ- ২২টি
আস্ত জিরা- দেড় টেবিল চামচ
আস্ত ধনিয়া- ২ টেবিল চামচ
মৌরি- ১ চা চামচ
তেজপাতা- ৪টি (মাঝারি)
দারুচিনি- ১ টেবিল চামচ (ছোট টুকরা)
এলাচ- ১ চা চামচ
লবঙ্গ- আধা চা চামচ
কালো গোলমরিচ- ১ চা চামচ
জয়ত্রী- ১টি (ছোট)
জায়ফল- অর্ধেক
হলুদ গুঁড়া- দেড় টেবিল চামচ
লবণ- দেড় টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
চুলায় প্যান বসিয়ে শুকনা মরিচ টেলে নিন। মরিচ উঠিয়ে রেখে আস্ত ধনিয়া হালকা ভেজে নিন। ধনিয়া ভাজা হলে উঠিয়ে নিয়ে জিরা ও মৌরি ভেজে নিন। এরপর সব গরম মসলা একসঙ্গে ড্রাই রোস্ট করে নিন। লবণও গরম প্যানে নেড়েচেড়ে নিন। গ্রিন্ডারে পিষে নিন সব মসলা। শেষে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে আরও একবার গ্রিন্ড করুন। শুকনা ও মুখবন্ধ বয়ামে দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবেন মাংসের মসলা। পুরো মসলাটুকু দিয়ে আড়াই কেজি মাংস রান্না করা যাবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ