,

কোরবানির মাংসের কোন অংশের কী আইটেম

news-image

অনলাইন ডেস্ক : কোরবানি ঈদ মানেই মাংস খাওয়ার প্রতিযোগিতা। এই ঈদ ঘিরে পরিকল্পনার অনেকটা জুড়েই থাকে বাহারি সব খাবারের আয়োজন। কেননা ঈদুল আজহার মাংস দিয়ে বিভিন্ন আইটেম বানানোর সুযোগ আসে। এ ক্ষেত্রে অবশ্য জানা থাকাটা জরুরি, কোন অংশের মাংসে কী আইটেম বানাবেন? তাহলে আপনার রান্নার পদটি হয়ে উঠবে আরও লোভনীয়।

এবার জেনে নিন, কোন অংশের মাংস দিয়ে কী আইটেম বানাবেন-

রানের মাংস : কোরমা, টিকিয়া, বিফ বার্গার, কোপ্তা, বিরিয়ানি ইত্যাদি তৈরি করা যাবে।

পেটের দু’পাশের মাংস : শিক কাবাব, হাঁড়ি কাবাব, কিমা, কোপ্তা, শামি কাবাব তৈরি করা যায়।

হাঁটু থেকে পায়ের অংশ পর্যন্ত : স্যুপ ও কারির জন্যে ভালো।

সিনা ও কোমরের মাংস: সিনা দিয়ে তেহারি, কারি ও রোস্ট এবং কোমরের মাংস দিয়ে রোস্ট, কোরমা, বিরিয়ানি তৈরি করা যাবে।

কিছু টিপস

মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে পেঁপে দিতে পারেন অথবা ব্যবহার করতে পারেন সামান্য চিনি। কষানোর ওপর সাধারণত মাংসের টেস্ট নির্ভর করে। তাই কষানোর পর পানি দিয়ে ঢেকে আঁচ মধ্যম করে দিন। আস্তে আস্তে মাংস সিদ্ধ হয়ে আসবে।

মাংস রান্নার সময় ঢেকে রান্না করবেন। এতে খাবারের মান ভালো থাকবে। এ ছাড়া মাংসও তাড়াতাড়ি সিদ্ধ হবে। আলু দিতে চাইলে তা মাংস বুঝে দেবেন।

ফার্মের মুরগির মাংস খুব নরম, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কয়েকবার গরম করা হলে একেবারেই খুলে যায়। এর থেকে রক্ষা পেতে চাইলে রান্নার আগে একটু লবণ ও হলুদ মিশিয়ে তেলে হালকা করে ভেজে নেবেন। তাহলে আর মাংসের আঁশ খুলবে না।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ