,

রংপুরে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে চার জেলার আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকারসহ হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পীরগঞ্জে ৩, মিঠাপুকুরে ১, কাউনিয়াতে ১, পীরগাছায় ১, সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ১, পুলিশ সদস্য ১ জন এবং নগরীর ধাপে ২, কোরানীপাড়াতে ২ জনসহ শাপলা চত্বর, মাষ্টারপাড়া, লালবাগ, রাধাবল্লভ ও রামগোবিন্দ এলাকার ১ জন করে রয়েছেন।

এছাড়াও কুড়িগ্রাম সদরে ৯, রাজারহাটে ৩, উলিপুরে ২, ভুরুঙ্গামারীতে ১, রৌমারীতে ১ জন, গাইবান্ধা সদরে ৬, গোবিন্দগঞ্জে ২, সাদুল্যাপুরে ১ জন এবং লালমনিরহাট সদরে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৭, কুড়িগ্রামে ১৬, গাইবান্ধায় ৯ এবং লালমনিরহাট জেলার ৬ জনের করোনা শনাক্ত হয়েছেন।

এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৭১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে জেলায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগের আট জেলায় মঙ্গলবার (২৮ জুলাই) ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে আট জেলায় মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য