,

পুষ্টিকর পালং-কলার স্মুদি

news-image

অনলাইন ডেস্ক : সবুজ শাকসবজির উপকারিতা সকলেরই কমবেশি জানা। শুধু রান্না করে নয় ভিন্নভাবেও খেতে পারেন এই শাক। এর স্মুদিতে পুষ্টিমান যেমন অটুট থাকবে তেমনি খেতেও মন্দ লাগবে না। পালংশাকে রয়েছে ভিটামিন এ, সি, ই।

পালং শাকের সঙ্গে এই স্মুদিতে ব্যবহার করুন একটি কলা। পটাসিয়ামে ভরপুর এই ফল। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার‌্যকর এটি।

উপকরণ: মাঝারি আকারের কলা ১টি, পালংশাক ৮০ গ্রাম, ১ টেবিল চামচ পিনাট বাটার বা মাখন, ১ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ দুধ, এক চা চামচ গোল মরিচ গুঁড়া।

প্রস্তুত প্রণালি: পালংশাক গরম পানিতে ধুয়ে নিতে হবে। কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

এরপর উপকরণগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট করে নিন। কাচের গ্লাসে সবুজ পানীয় ঢেলে দিন। অল্প গোল মরিচ গুঁড়া ছড়িয়ে দিন পানীয়ের উপরে। পরিবেশনের জন্য উপরে একটা পাতা দিয়ে সাজিয়ে দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ