সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের যে ৫ জিনিস ছেলেদের আকৃষ্ট করে

news-image

অনলাইন ডেস্ক : যেকোনো ব্যক্তিকে প্রথম কেউ লক্ষ্য করলে যা দেখে তা অবশ্যই তার চেহারা। এমনকি প্রেমের ক্ষেত্রেও একটি ছেলেকে একটি মেয়ের প্রতি আকৃষ্ট করার মূল বিষয় হলো তার চেহারা। তবে চেহারায় পুরুষের চোখে আবেদনময়ী হওয়ার একমাত্র কারণ নয়।

প্রথম দেখায় চেহারা লক্ষ্য করলেও আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বাড়িয়ে দেয়। টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এমন পাঁচটি বিষয় উল্লেখ করেছে যেগুলো কোনো মেয়েকে আরও আকর্ষণীয় করে তোলে ছেলেদের কাছে।

আত্মবিশ্বাস- উচ্চ আত্মমর্যাদাসম্পন্ন মেয়েদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয়। একজন আত্মবিশ্বাসী মেয়ে স্বাধীনতা বজায় রাখে এবং জীবনের যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। এমনকি সঙ্গী তার ওপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারে এবং সুরক্ষিত বোধ করে।

রসবোধ- হাস্যরস বোধহীন ব্যক্তি বিরক্তিকর। পুরুষ হোক বা নারী সবার জন্যই এটা প্রযোজ্য। অনেক ছেলেরা সেই মেয়েকে আকর্ষণীয় মনে করেন যার রসবোধ ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কৌতুক করতে পারেন। তারা তাদের রসিকতা দিয়ে একটি জমায়েতকে জীবন্ত করে তুলতে পারেন।

ফ্যাশন সচেতন- সম্পর্কের ক্ষেত্রে দুইজনেরই ফ্যাশনের বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়টি ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কারণ একজন ফ্যাশন সচেতন মেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

ক্যারিয়ারের সফলতা- যদিও পুরুষরা এটি উচ্চস্বরে বলতে পারে না, তবে সফল নারী পুরুষদের কাছে খুব আকর্ষণীয়। আর্থিকভাবে সুরক্ষিত ও পেশাগতভাবে সফল নারীরা পুরুষদের কাছে বেশি আবেদনময়ী। এটি তাদের সন্তুষ্টি প্রদান করে যে তাদের সঙ্গী শুধুমাত্র অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না।

বুদ্ধিমত্তা- সাধারণত কম বুদ্ধির মেয়েকে ছেলেরা কম পছন্দ করেন। কোনো লোক যদি তার সঙ্গীর সাথে তার বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে তবে তিনি সম্ভবত বুদ্ধিমতী মেয়ের খোঁজ করবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী