সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল পড়া রোধ করে আয়ুর্বেদিক উপাদান

news-image

অনলাইন ডেস্ক : চুল পড়া সমস্যা থেকে রেহাই পেতে কেমিকেল উপাদান ব্যবহার না করে প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন। কিছু আয়ুর্বেদিক উপাদান আছে যেগুলো পুনরায় চুল গজাতে সাহায্য করে। যেগুলোকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।

এমন্ই কিছু আয়ুর্বেদিক উপাদানের কথা তুলে ধরেছে এনডিটিভি। চুল পড়া প্রতিরোধে এগুলো ব্যবহার করতে পারেন।

আমলকি: আয়ুর্বেদিক এই ফলে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এটি সবসময় স্বাস্থ্যোজ্জ্বল চুল ধরে রাখতে সাহায্য করবে। ভালো ফলাফল পেতে নিয়মিত আমলকির রস পান করুন অথবা নিয়মিত আমলা অয়েল চুলে ব্যবহার করুন। এছাড়াও আমলকি ও মেহেদি প্যাক ব্যবহার করতে পারেন। আমলা পাউডারের সঙ্গে মেহেদি এবং টকদই মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। দুই ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আমলকি ও লেবুর রস চুলের গোড়া শক্ত করে।

কেশরাজ: চুলের নানা সমস্যা সমাধানে বেশ কার্যকরী। এই ঔষধি টাক পড়া রোধ করে এবং চুল ঘন করতে সাহায্য করে। কেশরাজ দিয়ে তৈরি তেল ব্যবহার করা যেতে পারে। এছাড়া এর পাতা পেস্ট তৈরি করে মাথায় ব্যবহার করতে পারেন।

শুকনো কেশরাজ পানিতে ভিজিয়ে মাথার তালুতে ঘষে লাগাতে পারেন। এতে চুলের গোড়া মজবুত হবে।

নিমপাতা: চুল পড়া রোধে একটি কার্যকরী আয়ুর্বেদিক সমাধান দিতে পারে নিমপাতা। নিয়মিত নিমপাতা ব্যবহারে চুলের গোড়া শক্ত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায়। খুশকি, উকুন, রুক্ষতা বা খোসপাঁচড়া এসব সমস্যায় বেশ কার্যকরী নিমপাতা। নিমপাতা পেস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন।

এছাড়া পানিতে নিমপাতা সেদ্ধ করতে পারেন। ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার চুল এতে ভেজাতে পারেন। সপ্তাহে তিন দিন ব্যবহারেই কার্যকরী ফল দেখতে পাবেন।

শিকাকাই: আয়ুর্বেদিক শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন এটি। মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য এবং চুলপড়া রোধে বেশ কার্যকরী। এটি ব্যবহারে মাথার ত্বকের প্রাকৃতিক তেল উঠে যায় না।

শিকাকাই পাউডার সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। চুল পরিষ্কারে এটি ব্যবহার করুন। রিঠার মতোই এটি চুলে ব্যবহার করুন। একদিন পর পর ব্যবহার করুন; পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

রিঠা: নিয়মিত রিঠা ব্যবহারে চুলের গঠন ও ঘনত্ব ঠিক তাকে। কোমল এই উপাদান নিয়মিত ব্যবহারেও চুলের প্রাকৃতিক তেল অটুট থাকে। কয়েকটি রিঠা ফল সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে এগুলো সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে গোসলের সময় শ্যাম্পুর মতো ব্যবহার করতে পারেন। পানি দিয়ে চুল ধোয়ার পর অর্ধেক রিঠা দিয়ে ৫ মিনিট মাথার ত্বকে ম্যাসাজ করুন। এরপর পানিতে ধুয়ে নিন। এরপর বাকি অর্ধেক আবার ব্যবহার করুন। একদিন পর পর ব্যবহার করুন। পরিবর্তন দেখতে পাবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী