,

কোকোনাট গুলাব বরফি

news-image

অনলাইন ডেস্ক : অতিথি অপ্যায়নে খাবারের তালিকায় ডেজার্ট তো রাখতেই হয়। বাজার থেকে কিনে আনার চেয়ে ঝটপট নিজেই সহজ কিছু ডেজার্ট বানাতে পারেন। বাড়িতে বানানো কোকোনাট গুলাব বরফি খাবারের শেষ পাতে দিয়ে সবার মন জয় করতে পারেন।

উপকরণ: নারকেল গুঁড়া ২ কাপ, কনডেন্সড মিল্ক দেড় কাপ, রোজ এসেন্স কয়েক ফোঁটা, অর্গানিক গোলাপ পাপড়ি অল্প, পেস্তা কুচি ২ টেবিল চামচ, বিটের রস কয়েক ফোঁটা, ঘি ১ চা চামচ।

রান্না প্রণালি: নারকেলের গুঁড়া আর কনডেন্সড মিল্ক একসঙ্গে মেখে একটি মণ্ড তৈরি করুন। তাতে রোজ এসেন্স দিয়ে আরও একবার মেখে নিন। মণ্ডটি এবার দু’ভাগে ভাগ করে নিন। একটি ভাগে বিটের রস দিয়ে মেখে নিন।

তাতে হালকা গোলাপি রং ধরবে। একটি ছোট চৌকো ট্রে-তে ঘি মাখিয়ে নিন। তার উপরে প্রথমে সাদা মণ্ড চেপে চেপে বসান। তারপর একইভাবে গোলাপি মণ্ডের স্তর বসান।

ফ্রিজে ট্রে অন্তত দু’ঘণ্টা রেখে জমতে দিন। বের করে ছুরি দিয়ে চার ধার কেটে ট্রে থেকে বের করে নিন।

এবার বরফির আকারে কেটে নিন। গোলাপের পাপড়ি, পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কোকোনাট গুলাব বরফি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ