,

যেভাবে রাঁধবেন পাট শাক ও ডালের চচ্চরি

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেকের কাছে পছন্দের একটি শাক হলো পাট শাক। এটি নানা পুষ্টিগুণেও ভরা। গরম ভাতের সাথে পাট শাকের যেকোনো পদই খেতে সুস্বাদু। পাট শাক ও ডালের চচ্চরিও জিভে জল আনা একটি খাবার। আজ চলুন জেনে নেয়া যাক পাট শাক ও ডালের চচ্চরি তৈরির রেসিপি-

উপকরণ:
২ আঁটি পাট শাক
১ কাপ সেদ্ধ ডাল
৩-৪ টি কাঁচা মরিচ
২ টি শুকনো মরিচ
১/২ চা চামচ কালোজিরা
১/২ চা চামচ হলুদ
স্বাদমতো লবণ।

প্রণালি:
প্রথমে পাট শাক ভালো করে ধুয়ে নিতে হবে, কুচি করতে হবে না, শুধু পাট শাকের ডগা নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে কালোজিরা ও আস্ত শুকনো মরিচ ফোড়ন দিয়ে পাট শাক ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে ২ মিনিটের মতো ঢেকে রাখতে হবে।

২ মিনিট পর ঢাকনা খুলে তাতে লবণ ও হলুদ দিয়ে নেড়ে আবার ঢেকে দিতে হবে। শাকের পানি শুকিয়ে নরম হলে নেড়েচেড়ে সেদ্ধ করা ডাল দিয়ে মিশিয়ে নিতে হবে। ডাল শাকের সাথে মিশে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ