,

সহজে তৈরি করুন আম দিয়ে আইসক্রিম

news-image

লাইফস্টাইল ডেস্ক : আমের মৌসুম এখনও শেষ হয়নি। স্বাদ আর গন্ধে ভরা আম দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার। এই গরমে আইসক্রিম খেতে পছন্দ করবেন সবাই। আর বাড়িতে থাকা আম দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো আইসক্রিম-

উপকরণ:
আম- ২ কাপ
চিনি- ১ কাপ
ঘন দই- হাফ কাপ
ঘন ক্রিম- হাফ কাপ

প্রণালি:
একটা বড় বাটিতে অল্প পরিমাণ আম সহ বাকি উপাদানগুলি অর্ধেক পরিমাণে নিয়ে নিন। এবার হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নিন। যখন মাখা হয়ে যাবে তখন আরেকটি বাটি নিয়ে তাতে বাকি উপাদান এবং আম নিয়ে নিন। তারপর হ্যান্ড মিক্সার দিয়ে ভাল করে মেখে নিন।

এবার ছাঁচে দুটি বাটি থেকেই মিশ্রনটি ঢালতে থাকুন। এইভাবে যতক্ষণ না দুটি বাটিরই মিশ্রণ শেষ হচ্ছে, ততক্ষণ ঢালতে থাকুন। ছাঁচে মিশ্রনটি ঢালা হয়ে গেলে সেটি ফ্রিজে রাখুন। ৪-৬ ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে আনুন। আপনার ম্যাঙ্গো আইসক্রিম তৈরি। এবার ছাঁচ থেকে আইসক্রিম ছোট ছোট বাটিতে নিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান