,

ত্বকের লাবণ্য ধরে রাখতে জামরুল

news-image

অনলাইন ডেস্ক : হালকা সবুজ রঙের মিষ্টি ফল জামরুল। লাল রঙের জামরুলও পাওয়া যায়। কোনো কোনো অঞ্চলে সাদা জাম অথবা মণ্ডল হিসেবেও পরিচিত। বর্ষাকালীন এই ফলে রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ।

রোগপ্রতিরোধ: জামরুল গাছে পোকা-মাকড় ও রোগবালাইয়ের তেমন কোনে উপদ্রব দেখা যায় না। কচি পাতা খেকো পোকার আক্রমণ কদাচিৎ দেখা যায়। এদের দমনের জন্য প্রতি লিটার পানিতে ২ মিলি সুমিথিয়ন মিশিয়ে আক্রান্ত গাছে স্প্রে করতে হবে।

ভিটামিন ‘সি’ ভরপুর: এই ফলে প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে, যা শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। ১০০ গ্রাম জামরুলের মধ্যে ২২.৩০ মাইক্রোগ্রাম ভিটামিন সি রয়েছে।

আঁশ সমৃদ্ধ ফল: সাদা জামরুলে খাদ্যতালিকাগত আঁশে ভরপুর। যা হজমক্রিয়া ঠিক রেখে ডায়রিয়া এবং পেট ফাঁপা সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। আঁশ দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

ভিটামিন ‘এ’ পা্ওয়া যায়: চোখের স্বাস্থ্যে জন্য গুরুত্বপূর্ণ পরিপোষক উপাদান ভিটামিন ‘এ’, যা জামরুলে প্রচুর পরিমাণে পা্ওয়া যায়।

ক্যালসিয়াম সমৃদ্ধ: হাড় এবং দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস হচ্ছে ক্যালসিয়াম। জামরুলে এই উপাদান পা্ওয়া যায়। ১০০ গ্রাম জামরুলে ২৯ মাইক্রোগ্রাম ক্যালসিয়াম রয়েছে।

পটাশিয়ামের ভালো উৎস: জামরুলে পর‌্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে। শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, কার্বোহাইড্রেট সঞ্চয় করতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান