,

করোনা চিকিৎসায় লবণ পানির কার্যকারিতা নিয়ে গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে করোনার প্রকোপ চলছে। ভাইরাসটির টিকা পেতে নিত্য নতুন গবেষণা চলছে। একের পর এক টিকার পরীক্ষা চালানো হচ্ছে। এবার যুক্তরাজ্যের এডিনবার্গের একদল গবেষক করেনাভাইরাসের চিকিৎসায় লবণ-পানি ব্যবহার কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখতে যাচ্ছেন।

এর আগে গবেষণায় দেখা গেছে, ঘরোয়া তৈরি লবণ-গোলা পানি সাধারণ সর্দি-জ্বরের লক্ষণ কমাতে পারে। যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন এবং নাক পরিষ্কার করেন – তাদের কাশি কম হয়। তাদের কফ জমার সমস্যাও কম হওয়ার পাশাপাশি সেরেও ওঠেন তাড়াতাড়ি।

বিবিসির প্রতিবদেনে বলা হয়েছে, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনুসন্ধান করে দেখছেন যে, এই লবণ-পানি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক হয় কি-না।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন, আমরা কোভিড-১৯ আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখব। আমরা আশা করছি যে, এটা এই সংক্রমণের বিস্তার ও তীব্রতা কমাতে কার্যকর হবে।

তিনি বলেন, এর জন্য লবণ, পানি ও কিছু পদ্ধতি বোঝার প্রয়োজন হয়। সুতরাং এটি যদি কার্যকর হিসেবে পাওয়া যায়, তবে সহজ, সাশ্রয়ী ও ব্যাপকভাবে বাস্তবায়ন করা উচিত।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ