,

তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই

news-image

নীলফামারী প্রতিনিধি : বিপদসীমা ছুঁইছুঁই করছে তিস্তা নদীর পানি। উজানের ঢলে শুক্রবার সকাল ছয়টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার (৫২ দশমিক ৬০ মিটার) ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

তিস্তা নদী সংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় শুক্রবার ভোরে তিস্তার পানি বৃদ্ধি পায়। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি’।

একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন,‘পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের মানুষজন বন্যার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছেন। তবে এখনও বন্যা দেখা দেয়নি’।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী বৃষ্টিপাত আর উজনের ঢলে শুক্রবার সকাল ছয়টা ও নয়টায় তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যরাজ পয়েণ্টে বিপদসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা ১২টায় পাঁচ সেণ্টিমিটার এবং বিকাল ৩টায় আরো ১৫ সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি গেট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে সকাল থেকে নদীর পানি বিপদসীমার ছুঁইছুঁই করলেও বেলা ১২টার পর থেকে পানি কমতে শুরু করে। বিকাল ৩টার দিকে পানি বর্তমানে (বিকাল-৫টা) বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। বন্যার আশঙ্কায় আমরা সতর্কাবস্থায় আছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য