,

সহজে তৈরি করুন মাছ-আলুর চপ

news-image

লাইফস্টাইল ডেস্ক : বৃষ্টিভেজা বিকেলের নাস্তায় একটু ভাজাভুজি খেতে মন চাইতেই পারে। ঝটপট তৈরি করা যায় এমন কোনো স্বাস্থ্যকর খাবার বেছে নিন। আজ চলুন জেনে নেয়া যাক মাছ আলুর চপ তৈরির সহজ রেসিপি-

উপকরণ:
যেকোনো বড় মাছ- ৫-৬টি বড় টুকরা
আলু- ৩টি
একটি বড় পাউরুটির টুকরা
পেঁয়াজ- মিহিকুচি ১/৩ কাপ
আদাবাটা- ১ চা চামচ
রসুনবাটা- ১ চা চামচ
কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ
মরিচগুঁড়া ১ চা চামচ
হলুদগুঁড়া ১ চা চামচ
ধনেগুঁড়া ১ চা চামচ
ভাজা জিরাগুঁড়া আধা চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- ভাজার জন্য।

প্রণালি:
মাছের টুকরাগুলো ভাপে সেদ্ধ করে কাঁটা বেছে নিন। আলু সিদ্ধ করে ভালোভাবে চটকে নিন। পাউরুটি পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলুন। এখন মাছ, আলু, রুটি খুব ভালো করে মিশিয়ে নিন।

তেল বাদে বাকি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে হাতে অল্প অল্প করে নিয়ে পছন্দ মতো আকার দিন। কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করুন।

গরম তেলে চপগুলো ছেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। ডুবো তেলে ভাজবেন। বাদামি হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন। বিকালের নাস্তা কিংবা পোলাও, বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ