,

রংপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলো আরও দুই করোনারোগী

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দুইজন। এদের মধ্যে রমেক হাসপাতালের একজন স্টাফ রয়েছেন। এ নিয়ে এই হাসপাতাল থেকে মোট ১১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন।আজ বুধবার দুপুরে করোনামুক্ত হওয়া ওই দুইজনকে ছাড়পত্র দেয়া হয়। এসময় হাসপাতালের তত্ত্বাবধাযকসহ চিকিৎসকরা ফুল ও চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে তাদের বিদায় জানান।রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তিরা এখন করোনামুক্ত। তাদের শরীরে করোনা সংক্রামিতের কোনো উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। এদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ ও একজন রংপুর মহানগরের বাসিন্দা।এই দুইজনের মধ্যে একজনের মুমূর্ষ অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহর অশেষ রহমত এবং হাসপাতালের সকল চিকিৎসা কর্মীদের সেবায় তারা এখন পুরোপুরি সুস্থ্য।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল হাসপাতালটি চালু হবার পর থেকে ১৬২ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১১১ জন সুস্থ্যতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এখানে মারা গেছেন পাঁচজন। আর বাকিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য