,

জেনে নিন সুস্বাদু আম দই তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : দই খেতে ভালোবাসেন, ভালোবাসেন আম খেতেও। কেমন হবে যদি দুটির স্বাদ একসঙ্গেই পাওয়া যায়? দুধের সঙ্গে আম মিলিয়ে তৈরি করা যায় সুস্বাদু আম দই। চলুন তবে রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
আমের ক্বাথ- ১ কাপ
পানি ঝরানো দই ১ কাপ বা- ১৬০ গ্রাম
ঘন দুধ দেড়- কাপ
কনডেন্সড মিল্ক- ১টি ।

প্রণালি:
প্রথমে দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিয়ে চুলায় জ্বাল দিয়ে আরো ঘন করে নিন। একটু ঠান্ডা করে আমের ক্বাথ মেশান। তারপর দই ফেটে মিশিয়ে নিন। এরপর যে পাত্রে দই বসাবেন, তাতে ঢেলে নিন। মাটির পাত্র বা সিরামিকের পাত্র হলে দই ভালো জমে।

এখন ২৫০ ডিগ্রি তাপমাত্রায় ওভেন ১০ মিনিট প্রি-হিট করে নিন। তারপর ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ২-৩ ঘণ্টা বেক করুন বা জমে যাওয়া পর্যন্ত বেক করুন।

বেক করা শেষ হলে ওভাবেই ওভেনে রেখে দিন আরো কয়েক ঘণ্টা। ফ্রিজে রাখুন ২-৩ ঘণ্টা। বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার আমের দই।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান