,

পটেটো অমলেট যেভাবে বানাবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : সকালের নাস্তায় রাখতে পারেন মজাদার পটেটো অমলেট। বিকেলে চায়ে সঙ্গেও পরিবেশন করা যায় গরম গরম অমলেট। এটি যেমন পুষ্টিগুণে অনন্য, তেমনি স্বাদে পরিবর্তন আনতেও এর জুড়ি নেই। জেনে নিন রেসিপি।

উপকরণ
আলু- ৩টি
পেঁয়াজ- ১টি
ডিম- ৫টি
লবণ- স্বাদ মতো
অলিভ অয়েল- প্রয়োজন মতো
কাঁচা মরিচ- স্বাদ মতো
চিলি ফ্লেকস- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
আলু ছোট ও চিকন টুকরা করে কেটে নিন। পানিতে ধুয়ে মোটা তোয়ালেতে রেখে পানি শুকিয়ে নিন। প্যানে অলিভ অয়েল গরম করে আলুর টুকরা লবণ দিয়ে ভেজে নিন কয়েক মিনিট। পেঁয়াজ ও মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান আরও কয়েক মিনিটের জন্য। আলু নরম হয়ে গেলে নামিয়ে নিন।
ডিম ফেটে লবণ, কাঁচা মরিচ কুচি ও চিলি ফ্লেকস মিশিয়ে নিন। ভেজে রাখা আলুর মিশ্রণ দিয়ে দিন। প্যানে তেল গরম করে সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দিন। চামচের সাহায্যে উপরের অংশ সমান করে ঢেকে দিন প্যান। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রাখুন। অমলেট হয়ে গেলে স্লাইস করে কেটে পরিবেশন করুন গরম গরম।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ