,

সহজেই তৈরি করুন সুস্বাদু জালি কাবাব

news-image

লাইফস্টাইল ডেস্ক : সারা মাস রোজা রাখার পর প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে নেমে আসে ঈদের আনন্দ। ঈদ মানেই রকমারি খাবার। আর সেই খাবারে কাবাব না হলে যেন পূর্ণতাই পায় না। বিরিয়ানি, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে বেশ ভালো মানিয়ে যায় সুস্বাদু এই কাবাব।
তাই খাবারের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে ঝটপট তৈরি করে ফেলুন জালি কাবাব। যা শুধু স্বাদেই ভরপুর নয়, পুষ্টিগুণেও অনন্য। আর এই কাবাব তৈরি করাও একদম সহজ। তাই দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: গরুর মাংসের কিমা ২ কাপ, টক দই ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচা মরিচ ২ টেবিল চামচ, ব্রেড ২টি (বাদামি বা সাদা), ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, টালা জিরার গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, ডিম ১টি, টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্ব প্রয়োজন মতো, তেল ভাজার জন্য।

প্রণালী: ব্রেড সামান্য পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। বিস্কুটের গুঁড়া ও ডিম বাদে বাকিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। কাবাবের আকৃতি করে প্রথমে ব্রেড ক্রাম্ব কিংবা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। এরপর ডিমে ডুবিয়ে গরম তেলে ভাজুন। বাদামি রঙ হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু জালি কাবাব।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ