,

বাড়িতে চুল কাটার উপায়

news-image

অনলাইন ডেস্ক : লকডাউনের সময় করোনামুক্ত থাকতে যারা সেলুনে যাচ্ছেন না অথচ চুল কাটানো খুব দরকার, তারা ‘হেয়ার ট্রিমার’ কিনে নিতে পারেন।

এভাবে চুল কাটতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্টাইলের বিষয়ে অবশ্যই কিছু ছাড় দিতে হবে।

মেশিন দিয়ে চুল কাটলে মাথার দুই পাশে খুব ছোট করতে পারবেন। উপরের দিকে প্রয়োজন মতো করা কঠিন। সেক্ষেত্রে কাঁচির প্রয়োজন হতে পারে।

চুল ঠিক কতটুকু ছোট করবেন সে অনুযায়ী মেশিনে আপনি ব্লেড বসাতে পারবেন। শুরু করার আগে এটি খেয়াল না করলে বিপদ হতে পারে। সঙ্গে আলাদা ক্লিপার পাওয়া যায়। একটু বড় করে কাটতে সেগুলো ব্যবহার করতে পারেন।

চুল ঠিক কতটুকু থাকবে সে অনুযায়ী অনেক ব্লেডে ‘হেয়ারকাট নম্বর’ সেট করা থাকে। এটি পছন্দমতো কিনে নিতে পারেন।

বাড়িতে একাধিক মানুষের চুল কাটার প্রয়োজন হলে ‘কর্ডলেস ক্লিপার’ কিনতে হবে।

বিদ্যুৎচালিত এই যন্ত্রে নব দিয়ে দাঁতগুলো সমন্বয় করার সময় সতর্ক থাকবেন। এর অগ্রভাগে আলাদা ছোট/বড় চুলের ক্লিপ লাগানো যায়। ট্রিমার দিয়ে যেমন খুব ছোট করে চুল ছাঁটা সম্ভব, আবার মাঝারি দৈর্ঘ্যের চুলও কাটা সম্ভব।

দাড়ি ছাঁটতে কিনতে পারেন বিয়ারড ট্রিমার। বিদ্যুৎচালিত এই যন্ত্র দিয়ে কানের পাশের এবং ঘাড়ের চুলও ছোট করতে পারবেন।

এই সময়ে বিভিন্ন ই-কমার্স সাইট থেকে যন্ত্রগুলো কিনতে পারেন। ১০০০ থেকে ১৫০০ টাকার মতো দাম পড়বে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ