,

গুড়ের পায়েস ছাড়া ঈদ হয়! সহজে রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : কুনাফা বা বাকলাভা বলুন আর স্যান্ডউইচ-পাস্তা আমাদের দেশি ঐতিহ্যবাহী মিষ্টি খাবার গুড়ের পায়েস সব খাবারের সেরা। আর তাই এই করোনার সময়ের ঈদে কোনো কিছুই যখন আগের মতো হচ্ছে না, খাবারে চেষ্টা করুন, প্রিয় সব আইটেম রাখতে। সবার পছন্দের খাবারের তালিকায় ঈদের সকালের প্রথম পদ নিশ্চয় খেজুর গুড়ের পায়েস।

আপনাদের জন্য খুব সহজে তৈরি করার রেসিপি:

উপকরণ
গরুর দুধ ৪ লিটার খেজুরের গুড় দেড় কাপ পোলায়ের চাল আধা কাপ, আস্ত এলাচ ২-৩টা, কোরানো নারকেল আধা কাপ(ইচ্ছা), কনডেন্স মিল্ক এক কাপ, বাদাম কুচি সাজানোর জন্য।

যেভাবে করবেন
প্রথমে পোলাও এর চাল ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। গুড় ১ কাপ পানি দিয়ে জ্বাল করে সিরার মতো করে ঠান্ডা করে নিন।

এবার চুলায় একটি হাড়িতে দুধ জ্বাল বসাতে হবে, তাতে আস্ত এলাচ দিয়ে দিতে হবে। দুধ ঘন হয়ে অর্ধেক হলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। এবার অনবরত নাড়তে থাকুন যেন লেগে না যায়।

চাল ফুটে উঠলে কোরানো নারকেল এবং কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে পায়েস ঘন হয়ে আসলে নামিয়ে নিন।

এবার খেজুরের গুড়ের শিরা ভালোভাবে মিশিয়ে দিন।

সব শেষে সুন্দর একটি পাত্রে ঢেলে ওপরে বাদাম কুচি দিয়ে ঈদের দিন পরিবেশন করুন দারুণ মজার গুড়ের পায়েস।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ