,

পিছিয়ে গেল ৫০ হাজার বিয়ে

news-image
আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনেক জায়গায় উপাসনা বন্ধ, কোথাও বন্ধ ভ্রমণ। দেশগুলোর সরকার থেকে বার বার অপ্রয়োজনে বাইরে যাওয়ার জন্য বারণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আর যাই হোক বিয়ের অনুষ্ঠান হতে পারে না। আর তাই এরই মধ্যে ইটালিতে প্রায় ১৭ হাজার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ পাশাপাশি আগামী বিয়ের মওসুমের মাসগুলো নিয়ে এই সংখ্যা ধরা হচ্ছে ৫০ হাজার।

ইটালিতে বিয়ের অনুষ্ঠান বিশেষ করে দক্ষিণ ইটালিতে বেশ জাকজমকভাবে নিজস্ব সংস্কৃতিতে উদযাপন করা হয়ে থাকে আর থাকে একাধিক ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান৷ রাইনিউজ বেতারের এক রিপোর্টে এসব তথ্য জানানো হয়৷

বিদেশিদের বিয়ের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে৷ ঘটা করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে বহু বিদেশি দম্পতি ইটালিতে যান৷ যান বিভিন্ন দেশ থেকে অনেক সেলিব্রেটিও ৷ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে নয় হাজার বিদেশি দম্পতি গত বছর ইটালি ভ্রমন করেছে বলে জানান এক বিবাহ ইভেন্ট প্রতিনিধি৷ অন্য অনেকের মতো তিনিও বিয়ের অনুষ্ঠান আবার শুরু করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন৷ এই ইভেন্ট ম্যানেজারের মতে করোনার কারণে বিয়ের অনুষ্ঠান হতে পারে হোটেলের হলরুমের পরিবর্তে হোটেলের পার্কে এবং ৫০০ অতিথির পরিবর্তে আমন্ত্রিত হতে পারে ৩০০ অতিথি৷

করোনা সংকটে বর্তমানে বিয়ে সংক্রান্ত সব ব্যবসা বন্ধ৷ এই বছরের মডেলগুলি আগামী মওসুমে বা ২০২২ সালেও একইরকম সুন্দর থাকবে বলে নিজেকে প্রবোধ দিচ্ছেন বিয়ের জমকালো পোশাক দোকানের এক মালিক৷ আর ঠিক একইভাবে তিনি সমবেদনা জানাচ্ছেন বিয়ের অনুষ্ঠান বাতিল হওয়া, মন খারাপ করা ভবিষ্যত নববধুদেরও৷ সূত্র: ডয়চে ভেলে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ