রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোফায় বসেই বিশ্বদর্শন

news-image

করোনার মহামারিতে গৃহবন্দি অবস্থায়ও কিন্তু সোফায় বসে বিশ্বভ্রমণে তো কোনো বাধা নেই৷ বইয়ের পাতা উল্টিয়ে ভ্রমণের অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন৷ সাহিত্যজগতের এমনই কিছু দৃষ্টান্তের দিকে নজর দেয়া যাক৷

‘বারবেরিয়ান ডেজ’

উইলিয়াম ফিনেগানের আত্মজীবনী পড়লে ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে হাওয়াই হয়ে অস্ট্রেলিয়া ঘোরার স্বাদ পেতে পারেন৷ ২০১৬ সালে পুলিৎসার পুরষ্কার বিজয়ী ফিনেগান একই সঙ্গে সমুদ্রের ভয়ংকর ও বিস্ময়কর রূপ তুলে ধরতে পারেন৷ সার্ফার হিসেবে তিনি সব সময়ে নিখুঁত ঢেউয়ের সন্ধান করে চলেছেন৷

‘মেমোয়ার্স অফ আ গুড ফর নাথিং’

১৮২৬ সালে লেখা এই উপন্যাসে এক বাবা তার বখাটে ছেলেকে ঘরছাড়া করে দায়িত্বজ্ঞান সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন৷ সেই যুগে ইটালি ভ্রমণ করে সেই তরুণ নিজেকে সৃজনশীল শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করে৷ আজকের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এ যেন এক ব্যাকপ্যাকারের অভিজ্ঞতার কাহিনি৷ এটি ইয়োসেফ ফন আইশেনডর্ফের এক অন্যান্য আবিষ্কার।

‘দ্য ওরিয়েন্ট সাইকেল’

অনেকেই কার্ল মাই-এর ভ্রমণকাহিনি পড়ে পৃথিবী আবিষ্কার করেছেন৷ ছয় খণ্ডের ‘ওরিয়েন্ট সাইকেল’-এ লেখকের দ্বিতীয় সত্তা কারা বেন নেমসি সাহারা মরুভূমি থেকে ইউরোপের বলকান অঞ্চল পর্যন্ত চষে বেড়িয়েছেন৷ কে বলবে যে লেখকের এমন কোনো সাক্ষাৎ অভিজ্ঞতাই হয়নি!

‘মাই প্রমিজড ল্যান্ড’

আরি শাভিট তার নিজের দেশ ইসরায়েলের কাহিনি শোনান৷ প্রতিষ্ঠার পর থেকেই এই রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে৷ ঐতিহাসিক তথ্যের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির মিশ্রণ ঘটিয়ে তিনি অসাধারণ সাহিত্য সৃষ্টি করতে পারেন৷ সেই লেখা পড়লে ইসরায়েলে গিয়ে সে দেশের মানুষের কাহিনি শোনার ইচ্ছে মনে জাগবে৷

মার্গারেট মিচেল-এর ‘গন উইথ দ্য উইন্ড’

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণের রাজ্যগুলি ভ্রমণের সময় এই বইটি সঙ্গে থাকলে সুবিধা হয়৷ এই কাহিনির উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্রটি অনেক বেশি জনপ্রিয় হলেও বইটি পড়লে সে দেশের গৃহযুদ্ধ ও দক্ষিণের রাজ্যগুলির পরাজয়ের পর পুনর্গঠন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়৷ এই উপন্যাস একাধারে প্রেম-কাহিনি ও ঐতিহাসিক মহাকাব্য৷

‘দ্য অ্যালকেমিস্ট’

এই উপন্যাস স্বপ্নের প্রতি বিশ্বাস অটুট রাখে৷ স্পেনের দক্ষিণে আন্দালুসিয়ায় সান্তিয়াগো নামের এক রাখাল বালক বার বার পিরামিডের পাদদেশে রত্ন ভাণ্ডারের স্বপ্ন দেখে৷ তারপর সাহস করে সে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে৷ মরুভূমির মধ্য দিয়ে ক্যারাভানে করে যাত্রার সময়ে সে অনেক কিছু শেখার সুযোগ পায়৷ পাউলো কোয়েলোর লেখা বইটি।

আলেক্সঁন্দ্র দুমার ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’

১৮৪৪ সালে লেখা এই উপন্যাস সপ্তদশ শতাব্দীর ফ্রান্সে রাজা ত্রয়োদশ লুইয়ের শাসনকাল তুলে ধরে৷ পটভূমি মূলত প্যারিস হলেও প্রধান চরিত্র ফ্রান্সের গ্রামাঞ্চলের মধ্য দিয়ে যাত্রা করে ইংল্যান্ড পর্যন্ত পৌঁছে যায়৷ এই উপন্যাস পড়লে প্যারিসের ঐতিহাসিক স্থানগুলির পাশাপাশি ফ্রান্সের গ্রামাঞ্চলে ঘোরার বাসনা জাগতে পারে৷

‘মার্চিং পাউডার’

সত্য ঘটনার ভিত্তিতে লেখা এই কাহিনিতে এক ব্যক্তি বলিভিয়া থেকে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে লা পাস শহরের এক অদ্ভুত কারাগারে গিয়ে পড়ে৷ রক্ষীদের ঘুস দিয়ে নিজের জগতের সঙ্গে পর্যটকদের পরিচয় করিয়ে দিয়ে সে বন্দিদশা চুটিয়ে উপভোগ করে৷ বইয়ের লেখক রাস্টি ইয়ং-এরও সেই অভিজ্ঞতা হয়েছিল৷ সূত্র: ডয়চে ভেলে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু