রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় স্বাদ ও ঘ্রাণশক্তি কমতে পারে!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের নতুন কয়েকটি উপসর্গ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে দিল ব্রিটিশ নাক-কান-গলা বিশেষজ্ঞদের সংগঠন ‘ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ অটোরাইনোল্যারিংগোলজি’ বা ইএনটিইউকে। তারা জানিয়েছে, কোনো ব্যক্তির হঠাৎ ঘ্রাণ এবং স্বাদগ্রহণের শক্তি লোপ পাওয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে। জ্বর এবং সর্দি-কাশির মতো করোনার সাধারণ লক্ষণ এই সমস্ত রোগীদের শরীরে নাও দেখা যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে তারা।

বিশেষত চীন, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় বহু করোনা আক্রান্ত রোগীর ঘ্রাণ শক্তি লোপ পাওয়ার ঘটনা ধরা পড়েছে বলে গত ২১ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে ইএনটিইউকের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্রিটিশ চিকিৎসক সংগঠনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, জার্মানিতে প্রতি তিন জন করোনা আক্রান্তের মধ্যে ২ জনের ঘ্রাণশক্তি লোপ পেয়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াতে ৩০ শতাংশ করোনা আক্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে ঘ্রাণ এবং স্বাদগ্রহণের শক্তি হারানোর বিষয়টি সামনে এসেছে। যে কারণে জ্বর বা সর্দি-কাশির মতো লক্ষণ না থাকলেও কোনও ব্যক্তির ঘ্রাণ এবং স্বাদগ্রহণের শক্তি লোপ পেলে তাকে আপাতত সেল্ফ কোয়ারানটিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এটি একান্ত প্রয়োজন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল যেন থামবার নয়। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। দিনের শেষে সব মিলিয়ে সেই সংখ্যা কয়েক হাজারে গিয়ে ঠেকছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২২৬।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৬ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। এদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৩৫ হাজার ৬৮৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৬৭৯ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৭ লাখ ১৭ হাজার ৮১২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৮৪ হাজার ২২৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। সুস্থ হয়েছেন ৯২ জন। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু