,

রংপুরে ২ শতাধিক পরিবারের মাঝে জাতীয় যুব সংহতির খাদ্য সামগ্রী বিতরণ

news-image

রংপুর ব্যুরো : চলমান করোনা ভাইরাসের প্রভাবে রংপুরে কর্মহীন হয়ে পড়েছে অসহায়, দুস্থ ও দিনমজুরেরা। খেয়ে না খেয়ে দিনানিপাত করছে তারা। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাড়িছে রংপুর মহানগর জাতীয় যুব সংহতি।

সোমবার বিকেলে নগরীর পশ্চিম পাবর্তীপুরে ১৭ নং ওয়ার্ডের দুই শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ২ কেজি আলু বিতরণ করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার কন্যা মালিহা তাসনিম জুঁই ও রংপুর মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির।

এসময় মহানগর জাতীয় যুব সংহতির নেতা মুফতি মাহমুদ, বেলাল হোসেন, ১৭ নং ওয়ার্ড যুব সংহতির সভাপতি জালাল হোসেনসহ যুব সংহতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির বলেন, পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া সংগঠন যুবসংহতি সব সময় মানুষের পাশে ছিল। এই সংকটকালেও রয়েছে। করোনা ভাইরাসের শুরু থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য