,

যা ধরলেই হাত ধুতে হবে

news-image

অনলাইন ডেস্ক : জীবাণু থেকে দূরে থাকতেই বারবার হাত ধোয়ার কথা বলা হয়। তবে কিছু জিনিস আছে যেগুলো ধরলে হাত অবশ্যই ধুতে হবে। এর মধ্যে আছে টাকা : বর্তমানে কেনাকাটার জন্য ডেবিট অথবা ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়ে গেলেও টাকার ব্যবহার একদম উপেক্ষা করা যায় না। তবে টাকা ধরার পর দ্রুত হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। গবেষণায় জানা গেছে, প্রতিটি টাকায় প্রায় ১০০টিরও বেশি মাইক্রো-অর্গানিজম, ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে। হ্যান্ডেল বা দরজার হাতল : যাত্রীবাহী পরিবহনগুলোতে যাতায়াত করার সময় নানা কারণে হ্যান্ডেল ধরতে হয়। এ ছাড়া লিফটের সুইচ, বাথ রুমের দরজার হাতল ইত্যাদিও রোজ ধরতে হয়। এসব জায়গায় লুকিয়ে থাকে অসংখ্য জীবাণু। এগুলো ধরা শেষে তাই দ্রুত হাত ধুয়ে নিতে হবে।

রেস্টুরেন্টের মেন্যু : পরিপাটিভাবে সাজানো রেস্টুরেন্টের মেন্যুতেও জমে থাকতে পারে অসংখ্য জীবাণু। তাই খাবার অর্ডার করা শেষে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিন। চিকিৎসকের চেম্বার : যেহেতু চিকিৎসকের চেম্বারে সারা দিন রোগীর আনাগোনা থাকে, তাই সেখানে প্রায় সব জিনিসেই জীবাণু থাকতে পারে। থাকতে পারে চেয়ার ও দরজার হাতলেও। তাই চেম্বার থেকে বের হয়ে পরিষ্কার করে অবশ্যই হাত ধুতে হবে। যেকোনো প্রাণী : পোষ্য প্রাণীকে ঘরের একজন সদস্য মনে করা হয় বলে অনেকেই হাত ধোয়ার বিষয়টি গুরুত্ব দেন না। কিন্তু মোটেও এ ভুল করা যাবে না। ফোনের স্ক্রিন : জীবাণু যেকোনো জায়গায় থাকতে পারে। ফোনের স্ক্রিনও এর বাইরে নয়। ফোন নিয়মিত যেমন পরিষ্কার রাখতে হবে, তেমনি ফোন ব্যবহার শেষে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ