রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খাসির মাংস ভুনা

news-image

মাংস ভুনা খেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় খাসির মাংস ভুনা। তাহলে তো কথাই নেই, শুনলেই যের জিভে জল চলে আসে। তাই আপনাদের জন্য আজকের আয়োজন খাসির মাংস ভুনা। দেখে নিন কীভাবে তৈরি করবেন রেসিপিটি-

উপকরণ
খাসির মাংস- ১ কেজি
পেঁয়াজ কুচি- ১ কাপ
দারচিনি- ৩ টুকরা, এলাচ- ৪টি, লবঙ্গ- ৫টি, তেজপাতা- ৩টি
আস্ত কাঁচামরিচ ২-৩টি
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ ১ চা চামচ
জিরাগুঁড়া- দেড় চা চামচ
ধনিয়াগুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ২ চা চামচ
গরম মশলাগুঁড়া- ১/৪ চা চামচ
লবণ স্বাদমতো
গরম পানি পরিমাণমতো
তেল ৪ টেবিল চামচ

নির্দেশনা
১। প্রথমে কুকিং প্যানে তেল গরম দিয়ে এর মধ্যে একে একে আস্ত গরম মশলা ও পেঁয়াজকুচি দিয়ে দিন।

২। পেঁয়াজ নরম হয়ে গেলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে সব একসাথে ঘন ঘন নেড়ে দিন। এরপর এই মশলার মধ্যে মরিচগুঁড়া, হলুদ, জিরা, ধনিয়াগুঁড়া, গরম মশলাগুঁড়া এবং পরিমাণমতো লবণ দিন। অল্প অল্প পানি দিয়ে মশলা বেশ সময় নিয়ে কষিয়ে নিন।

৩। পানি শুকিয়ে মসলার ওপরে তেল উঠে এলে এতে খাসির মাংস দিয়ে দিন। চুলার আঁচ এ সময় একটু বাড়িয়ে রাখুন।

৪। মাংস ঢেকে রান্না করুন। মাংস থেকে অনেক পানি বের হবে। এই পানিতেই মাংস অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। মাংস মাঝে মাঝে নেড়ে দিন যাতে নিচে না লেগে যায়। এরপর টুলার আঁচ মাঝারি করে রাখুন।

৫। মাংস আধা ঘণ্টারও বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করুন। মাংস যত সময় নিয়ে কষাবেন তত এর টেস্ট বাড়বে। মাংসের পানি পুরোপুরি শুকিয়ে তেল উপরে উঠে গেলে অল্প অল্প গরম পানি যোগ করুন। মাংস মাঝে মাঝে নেড়ে দিন যাতে হাঁড়ির নিচে লেগে না যায়।

৬। মাংস কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এখন মাংস ভালোমতো কষানো হয়ে গেলে এতে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন।

৭। মাংস সিদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। মাংসের ওপর ২-৩টি আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে মাংস কিছুক্ষণ ঢেকে রেখে দিন।

৮। সবশেষে খিচুড়ি, পরাটা বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার খাসির মাংস ভুনা।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু