,

কাউনিয়ায় কীট নাশকের দোকান সীলগালা ও জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার জামতলা বাজারে মেয়াদ উর্ত্তীণ ও নকল কীট নাশক বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে একটি কীট নাশকের দোকান সীলগালা করা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনিয়া অফিসের অফিসার আতিক আহম্দে।

জানাগেছে, কাউনিয়ার জামতলা বাজারের রিয়াদ সার স্টোরের মালিক তাহেরুল ইসলাম তার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না করে কীট নাশক সামগ্রী বিক্রয় করে আসছেন।

এছাড়াও তিনি মেয়াদ উর্ত্তীণ ও নকল কীটনাশক বিক্রি করেন। গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ মার্চ ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করা হয়। পরে গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে অভিযান চালিয়ে সিনজেনটা কোম্পানীর ভীরচাকো নামের নকল কীটনাশক ও মেয়াদ উত্তীর্ণ কীট নাশক সামগ্রী জব্দ করা হয়।

একই সাথে ১০ হাজার টাকাও জরিমানা করা কীটনাশকের দোকানটি সীলগালা করে দেয়া হয়েছে। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনিয়া অফিসের অফিসার আতিক আহম্দে, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি