,

কর্মবিরতিতে রামেক’র ইন্টার্ন চিকিৎসকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। আজ বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে সকাল ৮টা থেকে তারা কর্মবিরতিতে যান।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় তারা কর্মবিরতি পালন করছেন।

পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন। তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। হাঁচি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। কিন্তু তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তিনি আরও বলেন, গতকাল তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি-দাওয়া শুনে পরিচালক বলেছেন, তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন। কিন্তু চিকিৎসাসেবা চালিয়ে নিতে হলে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান দরকার বলে তিনি মন্তব্য করেন।

তবে সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সকাল থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এ বিষয়ে রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, বিষয়টি তার জানা নেই। একটু খোঁজ নিয়ে পরে জানাবেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি