,

রংপুরে জনসচেতনতা বাড়াতে কারুপণের তৈরি মাস্ক বিতরণ

news-image

রংপুর ব্যুরো : বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে দেশে মাস্কের অগ্নিমূল্য ঠেকাতে কারুপণ্য রংপুর লিমিটেড নিজের তৈরি ১০লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে আজ বুধবার বিকেলে নগরীর মাহিগঞ্জ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পার্ক মোড়ে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, কারুপণ্য রংপুর লিমিটেডের পাবলিক রিলেশন উপদেষ্টা দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আল ইমরান হোসেন, মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতি ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী করোনাভাইরাসে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশ কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হন। একারণে আমাদের আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। সর্দি-কাশি, জ্বরে এবং ধুলোবালু ও জীবাণু মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে।

এর আগে বৃহস্পতিবার দুুপুরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় রংপুর মহানগরীর ধাপ মেডিকেল মোড়ে বিনামূল্যে ১০ লাখ মাস্ক বিতরণ কর্মসূচির সময় করোনাভাইরাস নিয়ে মানুষকে সতর্ক করতে এ কর্মসূচি শুরু করা হয়।
গত দু’দিনে নগরীর বিভিন্ন পুলিশ ব্যরাকে ওই মাস্ক ও প্রচারপত্র বিতরণ করেন মেট্রো কমিশনার। আজ বুধবার নগরীর মাহিগঞ্জ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ১৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি