,

রংপুর মেডিকেল কলেজ ৫০ বছরে পদার্পন

news-image

রংপুর ব্যুরো : সরকারি নির্দেশনা মেনে স্বল্প পরিসরে নেচে গেয়ে বর্ণাঢ্য র‌্যালি এবং স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদানের মধ্য দিয়ে রংপুর মেডিকেল কলেজ ডে বুধবার পালিত হয়েছে । সকাল সাড়ে ৯টায় রংপুর মেডিকেল কলেজ চত্তর থেকে সকল বিভাগের অধ্যাপক শিক্ষার্থী প্রাক্তন শিক্ষক বর্নাঢ্য র‌্যালি বের করে । র‌্যালিটি কলেজ ও হাসপাতাল সড়কগুলো প্রদক্ষিন করে আবারো মেডিকেল কলেজ চত্বরে ফিরে আসে । এর পর ৫০ পাউন্ড ওজনের কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয় ।

এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: একেএম নূরুন্নবী লাইজুর সঞ্চালনায় স্মৃতি চারন মূলক বক্তব্য প্রদান করেন সাবেক অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের ছাত্র প্রফেসর ডা: আজিজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ৮ম ব্যাচের ছাত্র প্রফেসর ডা: নুর ইসলাম , সাবেক এনাটোমী বিভাগীয় প্রধান প্রফের ডা: আফরোজা বুলবুল ,ডা; সৈয়দ মামুনুর রহমান, শাহ মো: সারোয়ার জাহান, বর্তমান গাইনী বিভাগীয় প্রধান প্রফেসর ডা: কামরুন্নাহার জুই, ডা: সুজা , ডা: সমর্পীতা বোস তানিয়া, ডা: শাহজাদা পিন্টু, ডা: তাপস বোস, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: মাহফুজার রহমান সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থী এবং কলেজ শিক্ষক ।

বক্তারা বলেন মাত্র ৫০জন শিক্ষার্থী নিয়ে ১৯৭০সালের ১৮ মার্চ রংপুর মেডিকেল কলেজ যাত্রা শুরু করেছিলো । আজ রংপুর মেডিকেল কলেজ ৫০ বছরে পদার্পন করেছে । এই মেডিকেল কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী ডাক্তার হয়ে দেশ বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে । বর্তমানে রংপুর মেডিকেল কলেজে ২শ ৩২জন শিক্ষকের মাধ্যমে ৩৮টি বিভাগে ১হাজার ২শ২৪ শিক্ষার্থী এম,বি,বি,এস কোর্সে অধ্যায়ন করছে । এছাড়াও ১৪টি বিভাগে পোষ্ট গ্রাজুয়েট অর্জনের অপেক্ষায় আছে ৯৮জন । সকল বক্তাই রংপুর মেডিকেল কলেজেকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন ।

বক্তারা বলেন বিশ্ববিদ্যালয় হওয়ার মত সব কিছুই বিদ্যমান । শুধু মাত্র সরকারের ইচ্ছার উপর নির্ভর করছে বিশ্ববিদ্যালয় হওয়ার বিষয়টি । কলেজ অধ্যক্ষ নুরুন্নবী লাইজু বলেন বর্তমানে যে কোন অনুষ্ঠান পালনে করোনা ভাইরাস নিয়ে সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকায় এবার আমরা জাকজমকভাবে কলেজ ডে পালন করতে পারলাম না । এরপরও অনুষ্ঠানটি ভালো হয়েছে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য