,

রংপুর নগরীতে ১৬ কোটি টাকা ব্যয়ে রাস্তা করণ ও ড্রেন নির্র্মাণ কাজের শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীতে বিভিন্ন ওয়ার্ডে ৮টি রাস্তা পাকা করণ ও ড্রেন নির্র্মাণ কাজের শুরু করা হয়েছে। জাইকার অর্থায়নে, সিটি গর্ভনেন্স প্রজেক্ট এর বাস্তবায়নে, রংপুর সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়নে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে দু’টি প্যাকেজে মাধ্যমে রাস্তা পাকা করণ ও ড্রেন নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।

আজ বুধবার সকালে মহানগরীর ১৮নং ওয়ার্ডের কেরানীপাড়ায় চৌরাস্তার মোড়ে, কেরামতিয়া জামে মসজিদ মোড় হয়ে মুন্সিপাড়া, কেরানীপাড়া চৌরাস্তা মোড় দিয়ে পিটিসি এবং বটতলা মোড় পর্যন্ত। ১৯নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ারপাড়া ও বুড়িরহাট রোডস্থ মরহুম খলিলুর রহমান স্মরণী এবং ২২নং ওয়ার্ডের উত্তর বাবুখাঁয় পৃথক পৃথকভাবে ফিতা কেটে এবং দোয়া মোনাজাতের মধ্যদিয়ে এসব রাস্তা পাকা করণ ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে উক্ত রাস্তা পাকা করণ ও ড্রেন নির্র্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, ১৮নং ওয়ার্ড মুনতাসির শামীম লাইকো ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজু।

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার খায়রুল কবীর রানা ও ইকরাম হোসেনসহ স্থানীয় সুধীজন মোতালেব হোসেন ও মোঃ সেলিম প্রমূখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর