,

মাস্ক তৈরি করুন ঘরেই

news-image

লাইফস্টাইল ডেস্ক : চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

এই রোগের কোনো ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তাই এখন পর্যন্ত ফেস মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত ধোয়াকে উত্তম বলে মনে করা হচ্ছে।

এখন করোনা থেকে নিরাপদ থাকতে অনেকে মাস্ক ব্যবহার করছেন। তবে মাস্ক সাধারণত আমরা কিনে ব্যবহার করি। তবে আপনি চাইলে তা ঘরেই তৈরি করতে পারেন। ভারতে মাস্ক বানিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন আনন্দ মাহিন্দ্রা নামে এক ব্যক্তি।

টুইট করে মাহিন্দ্রা লেখেন– আমার মনে হয়, এর পর আর মাস্ক নিয়ে কোনো সংকট থাকবে না।

তার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী হাতের কাছেই পাওয়া যায় এমন উপকরণ কাজে লাগিয়ে ফেস মাস্ক তৈরি করছেন। টিস্যু পেপার, রাবার ব্যান্ড আর স্টেপলার— এই তিনটি জিনিস দিয়েই তিনি কয়েক মুহূর্তের মধ্যেই তৈরি করে ফেললেন ফেস মাস্ক। আনন্দ মাহিন্দ্রার টুইট করা ওই ভিডিও এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।

পোস্টটি শেয়ার করেছেন দু’হাজারেরও বেশি মানুষ। সংকটের মুহূর্তে আনন্দ মাহিন্দ্রার এই টুইট নজর কেড়েছে হাজার হাজার সাধারণ মানুষের।তথ্যসূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ