,

সালাদে ডায়েট করুন

news-image

অনলাইন ডেস্ক : সালাদ ভারি খাবারের পাশাপাশিই বেশি খাওয়া হয়। তবে যারা ডায়েট করছেন তারা শুধু সালাদ খেয়েই পেট ভরাতে চান। তাদের জন্য রাশিয়ান এই সালাদটি হতে পারে একেবারে আদর্শ।

খুব অল্প উপকরণে আর কম সময়ে বানিয়ে নিতে পারেন এই সালাদটি। রাশিয়ান এক বাটি সালাদ আপনার পেট ভরাবে খুব সহজেই। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেয়া যাক রাশিয়ান সালাদের রেসিপিটি-

উপকরণ: মুরগির মাংস আধা কাপ, শসা কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, ক্যাপসিকাম অর্ধেকটা, মটরশুটি ১/৩ কাপ, আনারস ১/৩ কাপ, ভিনেগার এক টেবিল চামচ, কালো মরিচ গুঁড়া আধা চা চামচ, মেওনিজ ৩/৪ কাপ,ক্রিম ১/৪ কাপ, লবণ স্বাদ মতো, অলিভ অয়েল সামান্য।

প্রণালী: এই সালাদ তৈরি করতে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিন। একটি পাত্রে লবণ, সামান্য গোল মরিচ গুঁড়া দিয়ে মাংস সিদ্ধ করে টুকরা করে রাখুন। এবার মাংসের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল খুব সহজ আর মজাদার রাশিয়ান সালাদ। এবার সার্ভিং প্লেটে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান